ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত রাশিয়া বিশ্বে বৃহত্তম দেশগুলোর একটি, যেখানে শিল্প-কারখানা, নির্মাণ, তেল-গ্যাস, অবকাঠামোসহ নানা খাতে বিপুল জনশক্তির চাহিদা রয়েছে। সঠিক প্রক্রিয়ায় গেলে এটি হতে পারে আপনার স্থায়ী ক্যারিয়ার গড়ার একটি শক্তিশালী সুযোগ।
কেন রাশিয়ায় কাজ করবেন?
উচ্চ আয়ের সুযোগ । দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তুলনামূলক ভালো বেতন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে ওভারটাইমের আলাদা পেমেন্ট থাকে।
ইউরোপিয়ান লাইফস্টাইলের অভিজ্ঞতা
আধুনিক শহর, উন্নত পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ কর্মপরিবেশ।
শ্রমিকের উচ্চ চাহিদা
বিশেষ করে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, ওয়েল্ডিং, মেকানিক্যাল ও লজিস্টিকস সেক্টরে।
কোম্পানি সুবিধা
অনেক নিয়োগকর্তা নিম্নোক্ত সুবিধা দিয়ে থাকে:
ফ্রি বা কম খরচে থাকার ব্যবস্থা
খাবার বা ফুড এলাউন্স
মেডিকেল সুবিধা
সেফটি গিয়ার ও ইউনিফর্ম
পরিবহন সুবিধা
দীর্ঘমেয়াদি সুযোগ
চুক্তি নবায়নের মাধ্যমে বহু বছর কাজ করা যায় এবং অভিজ্ঞতা বাড়লে ভালো পজিশনে উন্নীত হওয়ার সুযোগ থাকে।
কাজের ধরন
রাশিয়ায় নির্মাণ খাতে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, যেমনঃ
বিল্ডিং নির্মাণ
রোড ও ব্রিজ প্রজেক্ট
স্টিল ও কংক্রিট কাজ
স্ক্যাফোল্ডিং
টাইলস, প্লাস্টার, পেইন্টিং
লেবার ও হেল্পার কাজ
অভিজ্ঞ হলে উচ্চ বেতন, না থাকলেও ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শেখানো হতে পারে।
যোগ্যতা ও শর্তাবলি
বয়স: ২৩ – ৩৫ বছর
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি
শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে
পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন
পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২ বছর থাকতে হবে
বেতন ও সুবিধা
মাসিক আকর্ষণীয় বেতন (দক্ষতা অনুযায়ী ভিন্ন)
ওভারটাইমের সুযোগ
সাপ্তাহিক বা মাসিক ছুটি
চুক্তি সাধারণত ১–২ বছর
সময়মতো বেতন প্রদান
ভিসা প্রসেসিং ধাপ
প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ
নিয়োগপত্র ও ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস
মেডিকেল পরীক্ষা
ভিসা আবেদন
ফ্লাইট ও যাত্রা প্রস্তুতি
সঠিক কাগজপত্র ও নিয়ম মেনে আবেদন করলে ঝুঁকি কম থাকে।